ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৭১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে আলিফ ম্যানফ্যাকচারিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসএস স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুটের ৯.৫৩ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯.৪৯ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৪৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৯.৩১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.২৫ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৯.২৫ শতাংশ ও ন্যাশনাল ব্যাংকের ৯.২৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/