সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ১২.০৭ শতাংশ দর কমেছে। জীবন বীমা খাতে ৯.০৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে ৮.৯ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৮.৩৫ শতাংশ, পাট খাতে ৭.৪৮ শতাংশ,আইটি খাতে ৭.৪৬ শতাংশ, ব্যাংক খাতে ৭.২৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬.৫৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬.২৮ শতাংশ, প্রকেশৈল খাতে ৬.০৫ শতাংশ, ফার্মা খাতে ৫.৪ শতাংশ, ট্যানারি খাতে ৫.১২ শতাংশ, সিরামিক খাতে ৫.০৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.০৪ শতাংশ, আর্থিক খাতে ৪.৩৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.০৪ শতাংশ,বস্ত্র খাতে ৩.৭৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৫৫ শতাংশ,বিবিধ খাতে ১.৭ শতাংশ ও সেবা-আবাসন খাতে দশমিক ১৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















