বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ৩৫৯ পয়েন্ট কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১২ কোটি ৯০ লাখ টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯০ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ২ দশমিক ৮৪ শতাংশ বা ২০ হাজার ৪১২ কোটি ৯০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৫৯.৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৫৭.৯৫ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৬৭.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৩২৫টির এবং অপরবর্তিত রয়েছে ৮টির।
বিজনেস আই/