ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২:০১ অপরাহ্ন

রহিমা ফুডসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৫টি বা ৮২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৩.৯০ শতাংশ কমে ১০৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৪৩ টাকা ১০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফের ১৯.৯৬ শতাংশ দর কমে সর্বশেষ ১৯৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ২৪৪ টাকা ৭০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৭.৩৫ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইলের ১৭.৩০ শতাংশ,উসমানিয়া গ্লাস শিটের ১৫.১০ শতাংশ, সায়হাম টেক্সের ১৪.৩৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১৪.১৩ শতাংশ, আজিজ পাইপসের ১৩.৯৮ শতাংশ, ওয়াাটা কেমিক্যালের ১৩ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ১২.৮৩ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ