ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ১০ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ১০টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট,ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ফ্যামিলি টেক্স, তু্ংহাই নিটিং, নুরানী ডাইং, জেনারেশন নেক্সট ও এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

 প্রিমিয়ার লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৪.৪৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার কোটি লাখ টাকা।

প্রিমিয়ার লিজিং

সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার শেয়ার দর বেড়েছে ৪৪.৪৪ পয়সা। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ১ হাজার ১৬৪ কোটি ৪১ লাখ টাকা পূঞ্জীভূত লোকসান রয়েছে।

ফারেইস্ট ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.১৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৯৯২ কোটি ১৯ লাখ টাকা।

ফ্যাস ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.১৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।

বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার কোটি লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

পিপলস লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.১৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা  ; যা গত সপ্তাহে ২ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা।

এছাড়া জেড ক্যাটাগরির  ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩৭.৫০ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩১.৮২ শতাংশ,তুংহাই নিটিংয়েরর ৩০.৭৭ শতাংশ,নূরানী ডাইংয়ের ২৯.৬৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ২৫ শতাংশ ও এপোলো ইস্পাতের ২৪.১৪ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ