ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৪ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৫.৩ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৮.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৭.৪ শতাংশ, খাদ্য খাতে ৫.৮ শতাংশ, বিবিধ খাতে ৫.৮ শতাংশ, আইটি খাতে ৪.৬ শতাংশ,আর্থিক খাতে ৪.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৮ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৫ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩ শতাংশ, সিরামিক খাতে ১.৮ শতাংশ, কাগজ খাতে ১.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, ট্যানারি কাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/