ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

ফার্স্ট ফাইন্যান্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩০৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপোলো ইস্পাত ৭.৬৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৬.৮৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৬.৮৯ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৬.৩৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৬.১৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৬.১১ শতাংশ ও অ্যারামিট সিমেন্টের ৫.৯৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ