পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। ব্যাংকটি মো. অনিক হাসান বিপুকে ডেপুটি কোম্পানি সচিব হিসাবে নিয়োগ দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনিক হাসান বিপু এখন থেকে কোম্পানি সচিবের দায়িত্ব পালন করবেন।
এর আগে ব্যাংকটির কোম্পানি সচিব মো. রেজাউল করিম পদত্যাগ করেন। গত ২৬ ফেব্রুয়ারি ব্যাংকটির পরিচালনা পর্ষদ রেজউল করিমের পদত্যাগপত্র অনুমোদন করে।
বিজনেস আই/



















