ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির আজ ৩২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৩৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি । কোম্পানিটির ২৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ৯ কোটি ৫২ লাখ, ইনটেক ৮ কোটি ৭১ লাখ,রবি আজিয়াটা ৮ কোটি ৫১ লাখ,এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ৫৯ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ২৫ লাখ, স্কয়ার ফার্মার ৭ কোটি ১৬ লাখ ও বিএটবিসির ৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















