ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

অনলাইন পদ্ধতিতে গ্যাস বিল আদায়ের লক্ষ্যে তিতাস গ‍্যাস টি. এণ্ড ডি. এবং সিটি ব্যাংক এর চুক্তি স্বাক্ষরিত

তিতাস গ্যাসের সম্মানিত গ্রাহকগণের নিকট হতে অনলাইন পদ্ধতিতে গ্যাস বিল আদায়ের লক্ষ্যে তিতাস গ‍্যাস টি. এণ্ড ডি. পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি -এর মধ্যে অদ্য ০৪ মার্চ, ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব‍্যাংকের ডিএমডি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়া, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোম্পানির সচিব মহোদয় এবং ব্যাংকের ডিএমডি মহোদয় নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ