ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫৪ মিনিট পরযন্ত ডিএসইতে ১৯১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, দর কমেছে  ৬৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ