ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রামীণফোন ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ন্যাশনাল ব্যাংক ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৩৪ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৬ লাখ, ম্যারিকো ১ কোটি ৪০ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/