ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইনটেক লিমিটেড, দেশ গার্মেন্টস, একমি পেস্টিসাইডস, এম.এল ডাইং ও শাইন পুকুর সিরামিকস লিমিটেড।
সী পার্ল বীচ
সী পার্ল বীচের শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৬.৮০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনটেক
কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৪.২৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৩৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ৪৭ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
দেশ গার্মেন্টস
কোম্পানিটির ৪ পয়সা বা ৩.৮১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৮ টাকা ১০ পয়সা থেকে ১১৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা থেকে থেকে ১৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া একমি পেস্টিসাইডসের ৩.৬৫ শতাংশ, এম.এল ডাইংয়ের ৩.৫৭ শতাংশ ও শাইনপুকুর সিরামিকসের ৩.২৭ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















