পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’জেড’ থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বুধবার (৪ মার্চ) থেকে ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের ৩ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বিজনেস আই/