ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ফ্যাস ফিন্যান্স, প্যাসিফিক ডেনিমস, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
জানা গেছে, বুধবার বেলা ১১টা ৩৫ মিনিট পরযন্ত ডিএসইতে প্রিমিয়ার লিজিংয়ের স্ক্রিনে ৪৫ লাখ ৫৪ হাজার টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে ফ্যাস ফিন্যান্সের স্ক্রিনে ৬২ লাখ ৫৫ হাজার ৭১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে , প্যাসিফিক ডেনিমস, তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/