পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ২ মার্চ চিঠি পাঠায়। তবে কোম্পানিটি ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নর্দার্ণ জুটের শেয়ার দর গত ৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৮৭ টাকা ৬০ পয়সা থেকে ১৩৯ টাকা ২০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৫১ টাকা ৬০ পয়সা বা ৫৮ শতাংশ বেড়েছে।
কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
বিজনেস আই/