ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

দোল পূর্ণিমা (হোলি) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে মঙ্গলবার (৩ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারতে দোল পূর্ণিমার ছুটির কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দর ও কাস্টমসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক। আগামীকাল বুধবার সকাল থেকে বাণিজ্য কার্যক্রম পুনরায় শুরু হবে।

পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, হোলি উৎসবের কারণে সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনিবুর রহমান বলেন, একদিনের বন্ধে গড়ে ১৮ কোটি টাকা রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ