ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৩৪৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১২ টাকা ৮০ পয়সা বা ৯.২০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোারেশন। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মার ৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের ৯.০৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৮.৯৭ শতাংশ, বিএটিবিসির ৮.৯৪ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৮.৯৩ শতাংশ,প্রগতি লাইফের ৮.৭৪ শতাংশ ও জুট স্পিনার্সের ৮.৭৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















