ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

সিটি ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৪৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৯১৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  খান ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ৩৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৩০ কোটি ৩১ লাখ, ব্যাংক এশিয়া ১৭ কোটি ৪২ লাখ, রবি আজিয়াটা ১৫ কোটি ১৯ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৭০ লাখ, বেক্সিমকো ফার্মা ১৪ কোটি ৫০ লাখ, গ্রামীণফোন ১১ কোটি ৬৪ লাখ ও ইনটেক ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ