ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৪২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৯ টাকা ৫০ পয়সা বা ৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯০ পয়সা বা ১.৬৯ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৩.০৫ শতাংশ কমেছে।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেকের ২.৭০ শতাংশ, রেনউক যজ্ঞেশ্বরের ২.০৫ শতাংশ, আইসিবি ইম্পোয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.০৪ শতাংশ, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ১.৫৫ শতাংশ, ব্রাক ব্যাংকের ১.৫৪ শতাংশ, শ্যামপুর সুগারের ১.৪৯ শতাংশ ও বেক্সিমকো ফার্মার ১.৩২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/