ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনার্জি প্যাক পাওয়ার ও আইএফআইসি ব্যাংক পিএলসি।
সী পার্ল বীচ
সী পার্ল বীচের শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা থেকে ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এবি ব্যাংক
কোম্পানিটির ৬০ পয়সা বা ৯.৩৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সা থেকে ৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক
কোম্পানিটির ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এনার্জি প্যাকের ৯.২০ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/