প্রাইম ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন প্রজন্মের একটি এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে। এই কার্ড গতিশীল নগর জীবনের গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। আজ (বুধবার) প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কার্ড উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং মাস্টারকার্ড-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি একটি স্লিম, নিরাপদ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান, যা সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা যেকোনো ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে তাৎক্ষণিক ট্যাপ-অ্যান্ড-পে সুবিধা উপভোগ করতে পারবেন।
‘ট্যাপইন’ স্টিকার কার্ডের স্লিম ও কমপ্যাক্ট ডিজাইন এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী করে তুলেছে। এনএফসি-ভিত্তিক কনট্যাক্টলেস প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ লেনদেন সম্ভব হয়। এ সমাধানে রয়েছে এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন ও ডিজিটাল ফ্রড প্রতিরোধ ব্যবস্থা, যা প্রতিটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহকরা তাৎক্ষণিক ট্রানজ্যাকশন নোটিফিকেশন এবং রিয়েল-টাইম একাউন্ট তথ্য পাওয়ার সুবিধা উপভোগ করবেন, যা আর্থিক নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বৃদ্ধি করবে। দেশ-বিদেশের পিওএস টার্মিনাল, অনলাইন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক গ্রহণযোগ্যতার পাশাপাশি এই কার্ড দিয়ে গ্রাহক মাইপ্রাইমের মাধ্যমে প্রাইম ব্যাংক এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।
এম. নাজিম এ. চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি বলেন, ‘‘ট্যাপইন’ চালুর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট সমাধান প্রদানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা গ্রাহকদের এমন ডিজিটাল অভিজ্ঞতা দিতে চাই, যা দৈনন্দিন লেনদেনকে সহজ করে এবং সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।”

সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার,মাস্টারকার্ড বাংলাদেশ বলেন, “বর্তমানে গ্রাহকরা দ্রুত পরিবর্তনশীল জীবনযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেমেন্ট ব্যবস্থা প্রত্যাশা করেন। প্রাইম ব্যাংকের সঙ্গে ‘ট্যাপইন’ চালুর মাধ্যমে আমরা একটি স্মার্ট ট্যাপ-অ্যান্ড-গো সল্যুশন নিয়ে আসতে পেরেছি, যেখানে গ্রাহকদের কনভিনিয়েন্স, সিকিউরিটি ও স্টাইলকে একত্রিত করেছে। এই উদ্যোগটি পরবর্তী প্রজন্মের জন্য ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করা এবং বাংলাদেশে কন্ট্যাক্টলেস লেনদেনের প্রসার ত্বরান্বিত করার ক্ষেত্রে মাস্টারকার্ডের অঙ্গীকারের প্রতিফলন।’
গ্রাহকরা নির্দিষ্ট কিছু প্রাইম ব্যাংক শাখা থেকে ‘ট্যাপইন’ স্টিকার কার্ড সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.tapinbyprime.com


















