ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

এল.আর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগ বাতিল

পুঁজিবাজারে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এল.আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ছয়টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব বাতিল করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপনার নিয়োগ বাতিল করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি থেকে একটি চিঠি পেয়েছে। চিঠিতে এল.আর গ্লোবাল বাংলাদেশের ৬টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের নিয়োগ বাতিলের কথা জানানো হয়েছে।

ফান্ডগুলো হচ্ছে-ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং এনসিসি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

এর আগে গত বছরের ২১ অক্টোবর বিএসইসি এল.আর গ্লোবাল পরিচালিত উল্লেখিত ছয়টি ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে  প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ করে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ