ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন

৭ কোম্পানির শেয়ারে বিশেষ আগ্রহ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আর এদিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। আজ লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, ইউনিয়ন ক্যাপিটাল ও ফ্যামিলি টেক্সবিডি।

জানা গেছে, রবিবার বেলা ১২টা ০৪ মিনিট পরযন্ত ডিএসইতে  প্রাইম ফাইন্যান্সের স্ক্রিনে ৪ লাখ ৫৯ হাজার ৯৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ন্যাশনাল ব্যাংকের স্ক্রিনে ৩৬ লাখ ৯২ হাজার ২০৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে শাইনপুকুর সিরামিকস, নর্দার্ণ জুট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, ইউনিয়ন ক্যাপিটাল ও ফ্যামিলি টেক্সবিডির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ