সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর তাজপুর এসএমই/কৃষি শাখা ৮ ফেব্রæয়ারি ২০২৬ তারিখে পূবালী ম্যানসন, তাজপুর বাজার, সিলেট থেকে স্থানান্তরিত হয়ে শহিদুল্লাহ মার্কেট (২য় তলা), তাজপুর বাজার, ওসমানী নগর, সিলেট-এ কার্যক্রম শুরু করে।
নতুন কার্যালয়ে কার্যক্রম শুরুকে কেন্দ্র করে ২৬ ফেব্রæয়ারি ২০২৬ তারিখে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন এসএমই এন্ড এগ্রিকালচার বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবং কাজী আবু তাহের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ক্রেডিট রিস্ক মেনেজমেন্ট ডিভিশন।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানায় তাজপুর এসএমই/কৃষি শাখা আধুনিক প্রযুক্তিনির্ভর এসএমই ও কৃষি ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


















