ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান সিটি ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২২৭ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ২১ কোটি ৮৮ লাখ, ব্যাংক এশিয়া ১৮ কোটি ৫৬ লাখ, ব্রাক ব্যাংক ১৮ কোটি ৫৬ লাখ,ইস্টার্ণ ব্যাংক ১৭ কোটি ৩২ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৩ কোটি ২৬ লাখ, বেক্সিমকো ফার্মা ১২ কোটি ৪ লাখ ও ঢাকা ব্যাংক ১২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ