সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩৮ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনেদেনও কমেছে।
প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাঈলের হামলায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। আজ দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরু থেকেই যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বড় দরপতন হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৭১ কোটি ৭১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, দর কমেছে ৩৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৫ পয়েন্ট কমেছে। সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















