ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মার্কেন্টাইল ব্যাংকের ‘সুবর্ণচর শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ‘সুবর্ণচর শাখা’ স্থানান্তরিত হয়ে নোয়াখালীর চরজব্বর থানার ৫নং চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে অবস্থিত আনোয়ারা-ইসমাইল টাওয়ারে আজ রবিবার (০১ মার্চ) থেকে কার্যক্রম শুরু করেছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি (ভার্চুয়ালি) যুক্ত হয়ে নতুন ঠিকানায় সুবর্ণচর শাখার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও মোঃ সোহেল খুরশীদ। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট (ম্যানেজমেন্ট) টিমের সদস্যসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানায় আয়োজিত অনুষ্ঠানে ব্রাঞ্চেস ডিভিশন (ব্রাঞ্চেস ডিভিশন)-এর প্রধান ও এসভিপি (এসভিপি) মোঃ অলিউল্লাহ, কুমিল্লা জোনাল (জোনাল) অফিসের প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন, সুবর্ণচর শাখা প্রধান নিজাম উদ্দিন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, মোঃ হেলাল উদ্দীন, নিজাম উদ্দীন ফারুক এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ