ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল- এপেক্স স্পিনিং ৪ কোটি ৩৮ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ