ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ৩৫৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিডি ওয়েল্ডিং লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৭.৬১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এদিন ইউনিটটি সর্বশেষ ২০ পয়সা বা ৬.৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৬.৮৬ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিংয়ের ৬.৭৭ শতাংশ, এএফসি এগ্রোর ৬.৭৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৬.৫০ শতাংশ,নাহি অ্যালুমিনিয়ামের ৬.২২ শতাংশ, রিং শাইনের ৬.০৬ শতাংশ ও এইচ.আর টেক্সটাইলের ৬.০৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















