চট্টগ্রামের বাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকারসহ মোহাম্মদ জোনায়েদ (২৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন রেজা পাহলভিট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন রেজা পাহলভি
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশীকালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার এর গিয়ার বক্সের নিচে লুকানো কালো কসটেপ মোড়ানো একটি ব্যাগে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় গাড়ির চালক ধৃত আসামি মোহাম্মদ জোনায়েদকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ব্যাপারে মোহাম্মদ জোনায়েদ এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


















