ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ৩৫৪ কোম্পানির দরপতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ কোম্পানির দরপতন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২  পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, দর কমেছে  ৩৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ