ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস লিমিটেড।
ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়ার শেয়ার দর ১ টাকা বা ৪.৫৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা থেকে ২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জিকিউ বলপেন
কোম্পানিটির ৮ টাকা ১০ পয়সা বা ১.৫৫ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫০৬ টাকা থেকে ৫৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪৪ টাকা থেকে ৬১৮ টাকা পরযন্ত লেনদেন হয়।
খান ব্রাদার্স
কোম্পানিটির ৬০ পয়সা বা ১.১০ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা থেকে ৫৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪১ টাকা থেকে ১৮৮ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিটি ইন্স্যুরেন্সের ১.০৫ শতাংশ ও ফাইন ফুডসের দশমিক ১৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















