ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ৪ ব্যাংক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে চারটি রয়েছে ব্যাংক।

ব্যাংকগুলো হচ্ছে- সিটি ব্যাংক, ব্যাংক ব্রাক , ইস্টার্ণ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক

সপ্তাহজুড়ে ৪৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষস্থানে রয়েছে সিটি ব্যাংক। যা ডিএসইর  মোট লেনদেনের ৬.২৬ শতাংশ। ’এ’ ক্যাটাগরির ব্যাংকটি বৃহস্পতিবার সর্বশেষ ৩৩ টাকা দরে লেনদেন হয়।

২০২৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ব্রাক ব্যাংক

সপ্তাহজুড়ে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক। যা ডিএসইর  মোট লেনদেনের ৩.৬৪ শতাংশ। ’এ’ ক্যাটাগরির ব্যাংকটি বৃহস্পতিবার সর্বশেষ ৮৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

২০২৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ইস্টার্ণ ব্যাংক

সপ্তাহজুড়ে ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার নবম স্থানে রয়েছে ইস্টার্ণ ব্যাংক। যা ডিএসইর  মোট লেনদেনের ১.৭৪ শতাংশ। ’এ’ ক্যাটাগরির ব্যাংকটি বৃহস্পতিবার সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

২০২৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

যমুনা ব্যাংক

সপ্তাহজুড়ে ১১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষস্থানে রয়েছে যমুনা ব্যাংক। যা ডিএসইর  মোট লেনদেনের ১.৫২ শতাংশ। ’এ’ ক্যাটাগরির ব্যাংকটি বৃহস্পতিবার সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

২০২৪ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ