সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৬৭ কোটি ৯২ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোন ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যাল্যায়েন্স পোর্ট ১১ কোটি ২৫ লাখ, ফাইন ফুডস ১০ কোটি ৫ লাখ, এম.এল ডাইং ৬ কোটি ১১ লাখ, জিকিউ বলপেন ৫ কোটি ৮৪ লাখ, রেনাটা ৪ কোটি ৫৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৫০ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেননে করেছে।

বিজনেস আই/


















