ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন

ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ৮ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৩৭ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ১৭ শতাংশ বা ৮ হাজার ৩২৬ কোটি ৮১ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৫০ কোটি ২১ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে  বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩৪.৩৪ পয়েন্ট বা ২ দশমিক  ৪৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭১.৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২১.০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৪টির, কমেছে ৮৩টির এবং অপরবর্তিত রয়েছে ৩২টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ