বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে নয়টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামী ব্যাংক, এপোলো ইস্পাত, ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিআইএফসি
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫২.৭৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩.৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৫.৫০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা।
প্রাইম ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪৮.১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ৪ টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ৮২ কোটি ৭ লাখ টাকা পূঞ্জীভূত লোকসান রয়েছে।
জিএসপি ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬.১১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩.৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২২ ও ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ইউনিয়ন ক্যাপিটাল
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৪.১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ৫ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।
বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১ হাজার ২৬০ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
আইসিবি ইসলামিক ব্যাংক
সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৩২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ২ হাজার ৪৬ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া জেড ক্যাটাগরির এপোলো ইস্পাতের ৩১.৮২ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৩০.৭৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩০.৭৭ শতাংশ ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২৮.৮৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/