ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৩.৮ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৩.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৯.৩ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- খাদ্য খাতে ৮.৪ শতাংশ, প্রকৌশল খাতে ৭.৫ শতাংশ, বিবিধ খাতে ৫.৯ শতাংশ, সাধরণ বিমা খাতে ৪.৯ শতাংশ, আইটি খাতে ৪.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাংশ, জীবন বীমা খাতে ৩.২ শতাংশ, কাগজ খাতে ২.৩ শতাংশ, আর্থিক খাতে ২.১ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ শতাংশ, সিমেন্ট খাতে ১.২ শতাংশ, সিরামিক খাতে ৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















