সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩টি বা ২১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
সপ্তাহজুড়ে ফান্ডটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমে ৩ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ৩ টাকা ৩০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক বন্ড ৭.৩৫ শতাংশ দর কমে সর্বশেষ ৫ হাজার ৪০৮ টাকায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে বন্ডটির ইউনিট দর ছিল ৫ হাজার ৮৩৭ টাকা পয়সা।
তালিকার তৃতীয় স্থানে বিডি ওয়েল্ডিংয়ের ৬.৬০ পয়সা দর কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা সিমেন্টের ৬.৩৫ শতাংশ, এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ৬.২৫ শতাংশ, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড ৬.২৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৬.১৯ শতাংশ,ন্যাশনাল ব্যাংক ৫.৬৬ শতাংশ, পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ৫ শতাংশ ও আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট ফান্ডের ৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















