ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৫২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৩১৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির ৫০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ২৬ কোটি ১২ লাখ, উত্তরা ব্যাংক ২৫ কোটি ৭০ লাখ, বেক্সিমকো ফার্মা ২০ কোটি ৯৫ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১৬ কোটি ৩৭ লাখ, এসিআই ১৬ কোটি ২৩ লাখ ও স্কয়ার ফার্মা ১৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















