ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রামীণফোন ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
রেনাটা ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৭৪ লাখ, জিকিউ বলপেন ২ কোটি ৭৭ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















