ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:১৪ পূর্বাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারে বিক্রেতা সংকট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আর এদিন ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। আজ লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ‘জেড’ ক্যাটাগরির ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্স, বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামিক ব্যাংক, নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৩২ মিনিট পরযন্ত ডিএসইতে  ফ্যামিলি টেক্সের স্ক্রিনে ৮ লাখ ৮৫ হাজার ৪৩৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়।

বিআইএফসির স্ক্রিনে ৪ লাখ ৪৮ হাজার ৫২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামিক ব্যাংক ও নর্দার্ণ জুটের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ