পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে। ডিসেম্বর মাসের তুলানায় জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২.৫৭ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এশিয়াটিক ল্যাবরেটরিজের মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ টাকা। ডিসেম্বর মাসে এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৬৫ শতাংশ। জানুয়ারি মাসে বেড়ে হয় শতাংশ। অর্থাৎ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনয়োগকারী ১৮.২২ শতাংশ বেড়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪১.০৭ শতাংশ শেয়ার আছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আজ এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার ১.১৪ শতাংশ বেড়ে ৬২ টাকা দরে লেনদেন হচ্ছে।
বিজনেস আই/