পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি এমকে ফুটওয়্যারের পরিচালক এফ.এম হাসান মাহফুজ রাসেল শেয়ার উপহারের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিচালক তার মা মাহফুজা নাসরিনকে শেয়ার উপহার দেবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাসান মাহফুজ তার মা মাহফুজা নাসরিনকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫ লাখ ২৬ হাজার শেয়ার উপহার দেবে।
এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার উপহার দিতে পারবে।
বিজনেস আই/



















