পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানি দুইটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিল ও ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, বসুন্ধরা পেপারের নাম সংশোধন করে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর পরিবর্তে বসুন্ধরা পেপার মিলস পিএলসি করা হয়েছে।
অন্যাদিকে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ফনিক্স ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আই/