ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন

হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অভিযোগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এই আপিল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ দিনের জন্য শুনানির তারিখ নির্ধারণ করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তী সময়ে মামলাটি নিয়মিত বেঞ্চে উপস্থাপিত হয়।

উইন্ডিজের বিশাল জয়ে ভারতের কি সুবিধা হলো?উইন্ডিজের বিশাল জয়ে ভারতের কি সুবিধা হলো?
গত ১৫ ডিসেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও, সেই অভিযোগে মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে সাজা বৃদ্ধির আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বাড়ানোর পক্ষে আটটি যুক্তি তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ