পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি বিগত পাঁচ বছর লোকসানে থাকলেও লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে তালিকাভুক্ত অনেক কোম্পানি লোকসাানে থাকলে লভ্যাংশ দিতে ব্যর্থ হয়, সেখানে ব্যতিক্রম জিকিউ বলপেন।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৭ টাকা ৫৬ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির লভ্যাংশ কমে ২.৫০ শতাংশে নেমে যায়। ওই বছরে কোম্পানিটির লোকসান ৪ টাকা ৯১ পয়সা কমে ২ টাকা ৬৫ পয়সায় দাঁড়ায়।
গত ৫ বছরে কোম্পানিটির লোকসান ধীরে ধীরে কমতে থাকে। ২০২৩ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১২ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটির লভ্যাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাংশ। ওই বছর কোম্পানিটির লোকসান ছিল ৩ টাকা ৫০ পয়সা।
এদিকে ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির লোকসান আগের বছর থেকে কমেছে।
তথ্য পরযালোলচনায় দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৯০ দশকে কোম্পানিটির পুঁজিবাজারে ভালো আধিপত্য ছিল। ১৯৯৪ ও ১৯৯৬ সালে কোম্পানিটি ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
২০১৬ সাল থেকে ২০২০ সাল পরযন্ত কোম্পানিটি যথাক্রমে- ১২.৫০%,১০%, ১০% ও ৫ শতাংশ করে লভ্যাংশ দিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী জিকিউ বলপেন ডিএসইতে ৫০৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হচ্ছে। পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪০.০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৪৭ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.৪৭ শতাংশ শেয়ার রয়েছে।
জিকিউ বলপেনের মোট রিজার্ভ রয়েছে ৭৮ কোটি ৮৫ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ টাকা।
বিজনেস আই/