ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৬৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ২৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইস্টার্ণ ব্যাংক ২১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৮ কোটি ৬৪ লাখ, যমুনা ব্যাংক ১৭ কোটি ৮৪ লাখ, রবি আজিয়াটা ১৪ কোটি ৫ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১৩ কোটি ৮৮ লাখ, স্কয়ার ফার্মা ১৩ কোটি ৪২ লাখ, সায়হাম কটন ১৩ কোটি ২১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/