ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন

৩৪৭ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৮৫ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৭ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৫০ কোটি ৪৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৫৬৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক  ১১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, দর কমেছে ২১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৪৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ