ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন

এনার্জিপ্যাক পাওয়ারসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ০.২ টাকা বা ৭.৬৯ শতাংশ।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ১ টাকা ২০ পয়সা বা ৭.৫৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৭.৪০ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৪০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.১৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭.০১ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ৬.৬৬ শতাংশ, এম.এল ডাইং ৫.৮১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৭২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ